Live MCQ Compass™

আপনার পার্সোনাল স্মার্ট স্টাডি গাইড

পারফরম্যান্স অ্যানালাইসিসের ভিত্তিতে জানুন Exam Readiness Score, দুর্বল টপিক, এবং পরীক্ষা পর্যন্ত দিন-ভিত্তিক স্মার্ট গাইডলাইন, সম্পূর্ণ পার্সোনালাইজড, রিয়েল-টাইমে।

অ্যাপ ইনস্টল করুন
  • Readiness Score
  • Weakness Map
  • Daily Plan
চ্যালেঞ্জ

চাকরির প্রস্তুতিতে প্রধান চ্যালেঞ্জ

লক্ষাধিক পরীক্ষার্থীর প্রতিদিনের ৬টি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সমাধান দেয় Live MCQ Compass™

টার্গেট জব ঠিক করা

অসংখ্য চাকরির ভিড়ে নিজের যোগ্যতা ও পছন্দ অনুযায়ী সঠিক লক্ষ্যটি নির্ধারণ করতে গিয়ে অনেক শিক্ষার্থীই হিমশিম খান। ভিন্ন ভিন্ন টার্গেট জবের জন্য সঠিক গাইডলাইন পাওয়াও সহজ হয় না।

শুরুটা কোথায়

চাকরির বিশাল সিলেবাস দেখে নতুনরা প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়েন। কোথা থেকে শুরু করবেন এবং কোন বিষয়টি আগে পড়বেন, তা বুঝে উঠতে পারেন না।

নিজের অবস্থান বুঝতে পারা

লাখো পরীক্ষার্থীর এই তীব্র প্রতিযোগিতায় আপনার বর্তমান প্রস্তুতির অবস্থা অন্যদের তুলনায় কোথায় আছে, তা নিয়ে সবসময় একটি ধোঁয়াশা কাজ করে।

গতি ট্র্যাক করা

প্রতিদিনের পড়াশোনা কতটুকু কার্যকর হচ্ছে কিংবা সামগ্রিক প্রস্তুতি সঠিক গতিতে এগোচ্ছে কি না, তা নিয়মিত যাচাই করার ব্যবস্থা না থাকায় অনেকেই পিছিয়ে পড়েন।

দুর্বলতা বুঝতে পারা

কোন টপিকগুলোতে আপনার ঘাটতি রয়েছে এবং কোথায় আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়ায়।

রিভিশন করতে পারা

নিয়মিত পর্যালোচনা বা স্মার্ট রিভিশন প্ল্যান না থাকায় অনেক টপিক বাদ পড়ে যায়। আবার আগে শেখা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সময়ের সাথে সাথে মস্তিষ্ক থেকে হারিয়ে যায়।

সেরা ফিচারস

Live MCQ Compass™ - এর সেরা ফিচারস!

৬টি গেম-চেঞ্জিং ফিচার, যা আপনার চাকরি প্রস্তুতির যাত্রাকে করবে আরও সহজ ও কার্যকর।

০১/০৬

Readiness Score

আপনার সামগ্রিক প্রস্তুতি ও সিলেবাস কভারেজের ওপর ভিত্তি করে এটি (০–১০০%) স্কেলে একটি ডিজিটাল স্কোর প্রদান করে। নিয়মিত অনুশীলনে এই স্কোর বাড়ে, যা গ্রাফের মাধ্যমে আপনার উন্নতির চিত্র তুলে ধরে।

Readiness Score feature demonstration
০২/০৬

Heatmap View

বিভিন্ন শেডের রং ও আকৃতির মাধ্যমে সিলেবাসে বিভিন্ন সাবজেক্টের গুরুত্ব এবং আপনার পারফরম্যান্সের লেভেল দেখিয়ে দেবে হিটম্যাপ।

Heatmap View feature demonstration
০৩/০৬

পার্সেন্টাইল র‍্যাংক

অন্যান্য প্রতিযোগীদের তুলনায় আপনার অবস্থান কত, তা শতাংশে প্রকাশ করে। নিজের লক্ষ্য নির্ধারণে এবং সাফল্যের জন্য অন্তত ৭৫তম র‍্যাংকের উপরে থাকতে উৎসাহিত করে।

Percentile Rank feature demonstration
০৪/০৬

স্মার্ট প্র্যাকটিস

টার্গেট জবের জন্য আপনার পূর্বের পারফরম্যান্স, বর্তমান দক্ষতার লেভেল ও সিলেবাস বিশ্লেষণ করে সঠিক ডিফিকাল্টি লেভেলে পরবর্তী সেশনে সম্পূর্ণ পার্সোনালাইজড প্রশ্ন সেট করে।

Smart Practice feature demonstration
০৫/০৬

Reviews & History

Reviews আপনার Memory Strength & Performance বিশ্লেষণ করে সঠিক সময়ে রিভিশনের জন্য স্বয়ংক্রিয় নোটিফিকেশন পাঠায় এবং শেখা বিষয়গুলো দীর্ঘসময় মনে রাখতে সাহায্য করে। এক ক্লিকেই পূর্বের সকল অনুশীলনের তথ্য ও পারফরম্যান্স দেখাবে History।

০৬/০৬

Mistakes & Weak Topic

ভুল করা প্রশ্নগুলো এখানে ব্যাখ্যাসহ জমা থাকে Mistakes-এ, যা আপনার ভুলের প্যাটার্ন বুঝতে ও পুনরায় অনুশীলনের মাধ্যমে শুধরে নিতে সাহায্য করে। Weak Topic সেকশন দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করে।

কাজের প্রক্রিয়া

Live MCQ Compass™ যেভাবে কাজ করে

পার্সোনাল AI গাইডের পেছনের চারটি লেয়ার, যা প্রস্তুতিকে করে সম্পূর্ণ আপনার জন্য তৈরি।

  1. স্মার্ট অ্যাসেসমেন্ট

    মাত্র ১৫-২০ মিনিটের প্রাথমিক অ্যাসেসমেন্ট সেশন ও প্রতিদিনের পারফরম্যান্সের ভিত্তিতে এটি আপনার জন্য প্রাসঙ্গিক প্রশ্ন ও পড়ার রুটিন তৈরি করে দেয়।

    • ইনিশিয়াল টেস্ট
    • দৈনিক পারফরম্যান্স
    • কাস্টম রুটিন
  2. ডেটা-বেজড অ্যালগরিদম

    ২০১৭ সাল থেকে প্রকৃত পরীক্ষার্থীদের ২০০ কোটির বেশি প্রশ্নোত্তর বিশ্লেষণের ভিত্তিতে এটি আপনার শেখার জার্নিকে সম্পূর্ণ কাস্টমাইজ করে।

    • ২০০ কোটি+ ডেটা
    • ৭ বছরের ট্রেন্ড
    • লাইভ আপডেট
  3. অ্যাডাপটিভ লার্নিং

    আমাদের Intelligent Learning System রিয়েল-টাইমে আপনার প্রস্তুতির লেভেল অনুযায়ী গাইড করবে। প্রতিদিনের অগ্রগতি অনুযায়ী আপনার গাইডলাইন নিজেই বদলে যাবে।

    • রিয়েল-টাইম
    • সেলফ-অ্যাডজাস্ট
    • লেভেল-ম্যাপিং
  4. ডিফিকাল্টি লেভেল

    আপনার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে Live MCQ Compass™ স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নের Difficulty Level নিয়ন্ত্রণ করে, যা আপনার প্র্যাকটিস সেশনকে করে তোলে আরও চ্যালেঞ্জিং।

    • অটো-স্কেলিং
    • চ্যালেঞ্জ-মোড
    • প্রগ্রেসিভ

Live MCQ™ Hall of Fame

BCS, ব্যাংক, প্রাইমারি শিক্ষক, NTRCA-সহ অন্যান্য সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় Live MCQ™ অ্যাপ ব্যবহারকারীদের সফলতার গল্প। স্বপ্নপূরণের এই গল্পগুলোই আমাদের সবাইকে নিজেদের লক্ষ্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।

Live MCQ Compass™ আপনার ব্যক্তিগত স্টাডি গাইড, যা ২০১৭ সাল থেকে প্রকৃত পরীক্ষার্থীদের ২০০ কোটির বেশি প্রশ্নোত্তর ও পারফরম্যান্স ডাটা বিশ্লেষণ করে তৈরি।

প্রতিটি বিশ্লেষণের ভিত্তিতে রয়েছে পরীক্ষার্থীদের প্রকৃত প্রশ্নোত্তরের ধরন, পারফরম্যান্স এবং যাচাইকৃত Exam Readiness Score। এই বিশাল ডাটার ভিত্তিতে Compass™ প্রতিটি পরীক্ষার্থীর জন্য তৈরি করে নির্ভরযোগ্য, নির্ভুল ও সম্পূর্ণ পার্সোনালাইজড প্রস্তুতির নির্দেশনা।

Live MCQ Compass™ আপনার বর্তমান প্রস্তুতির সঠিক অবস্থান বুঝতে সাহায্য করে এবং লক্ষ্যে পৌঁছাতে পরবর্তী করণীয় সম্পর্কে দেয় নির্দিষ্ট দিকনির্দেশনা।

Adaptive Learning হলো একটি স্মার্ট শেখার পদ্ধতি, যা ব্যবহারকারীর বর্তমান প্রস্তুতি ও পারফরম্যান্স বিশ্লেষণ করে তার জন্য উপযোগী প্রশ্ন সাজেস্ট করে। প্রস্তুতির অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রশ্নের কঠিনতাও সহজ থেকে ধীরে ধীরে কঠিন পর্যায়ে পরিবর্তিত হয়। অর্থাৎ, Adaptive Learning যা করে:

  • আপনার পারফরম্যান্স অনুযায়ী প্রশ্নের Difficulty Level নির্ধারণ করে।
  • প্রশ্নের অজানা ত্রুটি বিশ্লেষণ করে।
  • আপনার শক্তিশালী ও দুর্বল বিষয়গুলো বিশ্লেষণ করে।
  • প্রস্তুতির স্তর অনুযায়ী ব্যক্তিগতভাবে উপযোগী প্রশ্ন সাজেস্ট করে।
  • স্মার্ট অ্যালগরিদমের মাধ্যমে একটি Dynamic Learning Path তৈরি করে।

Readiness Score হলো কোনো নির্দিষ্ট বিষয়, টপিক বা পরীক্ষার জন্য আপনার প্রস্তুতির বর্তমান অবস্থার একটি পরিমাপ। এটি সাধারণত ০-১০০% স্কোরে দেখানো হয়, যাতে সহজেই বোঝা যায় আপনি কতটা প্রস্তুত।

Readiness Score থেকে যা বুঝবেন:

  • পরীক্ষার জন্য আপনার বর্তমান প্রস্তুতির স্তর
  • নির্দিষ্ট বিষয় বা টপিকে আপনার পারফরম্যান্স
  • প্রস্তুতির অগ্রগতি ও উন্নতির পরিবর্তন
  • কোন বিষয় বা টপিকে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

Readiness Score শুধু সঠিক উত্তরের শতাংশের ওপর নির্ভর করে না। Live MCQ Compass™ আপনার সামগ্রিক পারফরম্যান্স বিশ্লেষণ করে এটি নির্ধারণ করে।

স্কোর নির্ধারণে বিবেচনা করা হয়:

  • ✅ সঠিক উত্তরের হার
  • ✅ প্রশ্নের Difficulty Level
  • ✅ বিষয় ও টপিকভিত্তিক পারফরম্যান্স
  • ✅ সময়ের সঙ্গে প্রস্তুতির অগ্রগতি

Readiness Score-এর কয়েকটি ব্যাখ্যা:

  • ০ - ৪০% স্কোর: প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে [✅ ভিত্তি গড়ার সময় এবং ভালো পড়াশোনা প্রয়োজন]
  • ৪০ - ৬০% স্কোর: প্রস্তুতি মধ্যবর্তী পর্যায়ে [✅ পড়াশোনা ও নিয়মিত অনুশীলন প্রয়োজন]
  • ৬০ - ৭৫% স্কোর: প্রস্তুতি ভালো; তবে উন্নতির সুযোগ আছে [✅ রিভিশন ও পড়াশোনা প্রয়োজন]
  • ৭৫ - ১০০% স্কোর: প্রস্তুতি চমৎকার ও পরীক্ষার জন্য প্রস্তুত [✅ রিভিশন প্রয়োজন]

Heat Map ব্যবহারকারীর প্রস্তুতির সার্বিক অবস্থা গ্রাফিক্যাল চিত্রের মাধ্যমে উপস্থাপন করে। একজন পরীক্ষার্থীর কোন বিষয় বা টপিকে প্রস্তুতি Strong, কোন বিষয়ে মাঝারি ও কোনগুলোতে প্রস্তুতি দুর্বল - তা সহজেই এই Heat Map-এর মাধ্যমে চিহ্নিত করা যাবে।

Heat Map-এ বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সকল বিষয়ের টপিক ও সাব-টপিক বিভাজন করা হয়েছে। একজন পরীক্ষার্থীর কোন বিষয়ে কেমন প্রস্তুতি রয়েছে বা কোন টপিক বা সাব-টপিকে প্রস্তুতি কেমন - সেটা এই Heat Map-এর Shape গুলোর রং দেখে বুঝে নিতে পারবেন। Live MCQ Compass™-এ ব্যবহারকারীর অনুশীলনের ফলাফল বা Performance-এর উপর ভিত্তি করে এই রংগুলো পরিবর্তিত হবে।

অর্থাৎ, একজন পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক বা টপিক ও সাব-টপিকে প্রস্তুতির সার্বিক চিত্র সম্পর্কে ধারণা পাওয়ার স্মার্ট পদ্ধতি হলো Heat Map!

আপনার Readiness Score অনুসারে রঙ বরাদ্দ হয়ে যায়। এই Heat Map-এ ব্যবহৃত রঙের অর্থ:

২৫ ৫০ ৭৫ ১০০
গাঢ় লাল ০–১০% Critical: তাৎক্ষণিকভাবে মনোযোগের প্রয়োজন
লাল ১০–২৫% Weak: কাঠামোগত ভিত্তিতে মনোযোগ প্রয়োজন
কমলা ২৫–৪০% Shaky: নিয়মিতভাবে অনুশীলনের প্রয়োজন
হালকা কমলা ৪০–৫৫% Below Avg: উন্নতির সুযোগ আছে
চুনু ৫৫–৬৫% Average: উন্নতি করার চেষ্টা
হাল্কা সবুজ ৬৫–৭৫% Strong: আরও অনুশীলনে শক্ত
সবুজ ৭৫–৮৫% Proficient: অাত্মস্থ ভালো প্রস্তুত আছে
গাঢ় সবুজ ৮৫–৯৫% Mastery: চমৎকার অগ্রসর প্রস্তুতি
অনেক সবুজ ৯৫–১০০% Elite: মূল লেভেল অর্জনের সমন্বয় পর্যায়

কোনো একটি পরীক্ষার্থীর প্রস্তুতি লেভেলের ভেতনের রং কমলা বা লাল হলে, সেই বিষয়ে আরও মনোযোগ ও অনুশীলন প্রয়োজন।

আজই শুরু হোক

এবার স্মার্ট প্রস্তুতির জন্য আপনি প্রস্তুত তো?

আপনার ব্যক্তিগত স্মার্ট স্টাডি গাইড Live MCQ Compass™-এর সাথে চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করুন এখনই!

সকল প্যাকেজ দেখুন